রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয় হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুমায়ুন পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের নছির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে ২০০০ সালের ১৪ জুন নছির উদ্দীন, হুমায়ুন আহম্মেদ, আবু বক্কর, সেকেন্দার গংরা আব্দুর রাজ্জাককে মারধর করেন। একপর্যায়ে আব্দুর রাজ্জাক পানি খেতে চাইলে আসামি হুমায়ুন পানির পরিবর্তে বিষাক্ত দ্রব্য খাওয়ান। এতে আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
.png)
এ ঘটনায় নিহতের মা জরিনা বিবি বাদী হয়ে কালাই থানায় সাত আসামির নামে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনা তদন্তের পর পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।