ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পীরগঞ্জে যুবককে ২ দফায় পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

পীরগঞ্জে (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ১২ জুন ২০২৩
পীরগঞ্জে যুবককে ২ দফায় পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪
নিহত আকরামুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও এলাকার আইজুল ও কবির এবং বোচাগঞ্জ উপজেলার জনি ও আরিফ নামে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

নিহত আকরামুল ইসলাম (৩৩) পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের সাহারুল ইসলামের ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ মে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌর শহরের জহুরা অটো রাইস মিলের পার্শ্বে শামীম ট্রেডার্স নামে দোকানের সামনে ওইদিন বিকেল ৫টায় এজাহারীর নামীয় আসামিরা আকরামুলকে ধরে নিয়ে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে আকরামুলকে সেখান থেকে মোটরসাইকেলযোগে তুলে নেন পীরগঞ্জে। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ পৌর শহরের জরিফা মঞ্জিলের ভেতরে নিয়ে আবারো দ্বিতীয় দফায় মারধর করা হয় তাকে।

Advertisement

একপর্যায়ে আকরামুল জ্ঞান হারিয়ে ফেললে পৌর শহরের প্রিয়াংকা রেস্টুরেন্টের পার্শ্বে সিএনজি অফিসের সামনে তাকে ফেলে রেখে আকরামুলের পরিবারের লোকজনকে খবর দেন আসামিরা। খবর পেয়ে আকরামুলের বাবা স্থানীয় দুই ছাত্রলীগ নেতার সহযোগিতায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসাপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১০ জুন বোচাগঞ্জ থানায় পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত জানান, আকরামুল হত্যার ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। রোববার পুলিশি অভিযানে পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও এলাকার আইজুল ও কবির এবং বোচাগঞ্জ উপজেলার জনি ও আরিফ নামে ৪ জনকে গ্রেফতার করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!