ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ১২ জুন ২০২৩
লালমনিরহাটে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট পৌরসভার শাহজাহান আলীর ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত রাজু সরকার, শিবরাম এলাকার আফজাল হোসেনের ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাদশা আলমগীর এবং তালুক খুটামারা এলাকার আব্দুল বারির ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাবু শিকদার।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকা এসব সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ঐ তিন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!