ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাঁচ চোরাই মোটরসাইকেলসহ ২ চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ২৫ জুন ২০২৩
পাঁচ চোরাই মোটরসাইকেলসহ ২ চোর গ্রেফতার
উদ্ধারকৃত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়া ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাব্বি ও মো. লিটন ফকির ওরফে আব্দুল লতিফ।

রোববার ডিবি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার অভিযান চালানোর সময় তথ্য আসে, একজন মোটরসাইকেল চোর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে।পরে ঐ এলাকায় অভিযান চালিয়ে মো. রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বটতলা এলাকা থেকে মোটরসাইকেল চোর লিটন ফকিরকে চারটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। যার কোনো বৈধ কাগজ সে দেখাতে পারেনি।

Advertisement

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধার করা মোটরসাইকেলের একটি কালো-নীল রঙের নাম্বার প্লেটবিহীন ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, নাম্বার প্লেটবিহীন একটি লাল রঙের মাহিন্দ্রা ১০০ সিসির মোটরসাইকেল, নাম্বার প্লেটবিহীন একটি কালো রঙের ১৫০ সিসির ডিসকভার মোটরসাইকেল, নাম্বার প্লেটবিহীন একটি বাজাজ নীল রঙের প্লাটিনা মোটরসাইকেল ও লাল রঙের নাম্বার প্লেটবিহীন একটি রানার মোটরসাইকেল।  

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!