গ্রেফতার মো. শাহ পরান (৪০) জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল উথারিয়াপাড়া এলাকার নান্নু মিয়ার ছেলে।
বুধবার সকাল ১১টার দিকে সিলেট, র্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনাকালে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার শাহ পরানের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।