রোববার রাতে কাউখালী উপজেলার নতুন বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুমি ওরফে তাসলিমা বেগম (২৫), মুক্তা বেগম (২১) ও তাসলিমা বেগমের স্বামী মো. দুলাল মিয়া (৩৫)।
ডিবি সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. নুরুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি টিম কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের উত্তর শংকরপুর নতুন বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির এসআই মো. নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
.png)
জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর শাখা ডিবি) ওসি মো. তাজমিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের উত্তর শংকরপুর নতুন বাজারে দুই নারী ও এক পুরুষ মাদক নিয়ে অবস্থান করছেন। আমাদের টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সুমি ও মুক্তা বেগমের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।