মঙ্গলবার আসামিদের আদালতে উপস্থিত করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিদের গতকাল সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
.png)
মামলার সূত্রে জানা যায়, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়ীয়া থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে করে যাত্রাবাড়ীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হলে মাইক্রোবাস রেখে পালানোর সময় জুয়েল ও রাজিবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
আরো জানা যায়, গ্রেফতাররা ব্রাহ্মণবাড়ীয়া হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবাসায়ীদের কাছে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।