ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৯ জুলাই ২০২৩
টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে মো. শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মো. শামীম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত শামীম শহরের কলেজপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) শহিদুল ইসলাম তালুকদার।

Advertisement

তিনি জানান, ২০১২ সালের ২৭ আগস্ট টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রক ও অধিদফতরের উপ-পরিদর্শক সাইফুল আলম টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শামীমকে গ্রেফতার করেন। পরে সাইফুল আলম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার সেই মামলায় আদালতের রায়ে শামীমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।    

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!