শনিবার সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে জেলার পাল বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযান চলাকালীন একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। পরে সেটি তল্লাশি করে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি প্যাকেট থেকে মোট ২ কেজি গাঁজাসহ কালু মাঝিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, মোবাইল কোর্টের মাধ্যমে কালু মাঝিকে ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।