ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩, ৮ জুলাই ২০২৩
ময়মনসিংহে পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পিস্তলসহ নিরব চৌধুরী নয়ন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি ম্যাগজিনও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।

শুক্রবার (৭ জুলাই) রাত ৯টার দিকে কোতোয়ালি থানা এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এসকে হাসপাতাল এলাকার বাসিন্দা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নয়ন অপরাধমূলক কাজ করার জন্য আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে কালিবাড়ি এসকে হাসপাতাল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে, তার বাড়ির সামনে পরিত্যক্ত মুরগির খোয়ারের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেফতার নিরবের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শুক্রবার সন্ধ্যায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!