ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৭ জুলাই ২০২৩
মুকসুদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩০
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, মাদক এবং গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ মোট ৩০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, শুক্রবার ভোরে এসআই অশোক সাহা গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার ২০১২ সালের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোহালা গ্রামের শংকার সাহার ছেলে সুমন সাহকে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করেন।

এছাড়াও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত তিনজন, অন্যান্য গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন, ২টি মাদক মামলায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন ও অন্যান্য নিয়িমিত মামলায় আটজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ২০১২ সালের আলোচিত জুন্নুন হত্যা মামলার এক যুগ সময় ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সাহা এবং বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোট ৩০ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!