রোববার বিকেলে নাস্তিপুর পেয়ারা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মঞ্জুর আলির ছেলে।
সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার দুলাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সীমান্তের নাস্তিপুর পেয়ারা বাগানে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি দ্রুত হেঁটে যাওয়ায় চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৪৬টি সোনার বার (৪ কেজি ৬০০ গ্রাম) উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
.png)
চুযাডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাকিবুল ইসলাম জানান, সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আসামিকে দর্শনা থানায় পাঠানো হয়েছে।