ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৭ সোনার বারসহ পাচারকারী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৯ আগস্ট ২০২৩
সাতক্ষীরায় ৭ সোনার বারসহ পাচারকারী গ্রেফতার
গ্রেফতারকৃত মাহবুব আলম

সাতক্ষীরা সদর উপজেলায় সাতটি সোনার বারসহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাহবুব আলম নামে এক ব্যক্তির কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা।

Advertisement

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!