ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোমা বিস্ফোরণে কবজি ছিন্নভিন্ন হলো বাকপ্রতিবন্ধীর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ২০ আগস্ট ২০২৩
বোমা বিস্ফোরণে কবজি ছিন্নভিন্ন হলো বাকপ্রতিবন্ধীর
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে সুমন শেখ নামে একজন বাকপ্রতিবন্ধীর বাম হাতের কবজি ছিন্নভিন্ন হয়ে গেছে। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার বেলগাছির রেলস্টেশন এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সুমন সদর উপজেলার খানগঞ্জ বেলগাছির হরিহরপুর গ্রামের হালিম শেখের ছেলে। তিনি একজন বাকপ্রতিবন্ধী।

আহত যুবকের মা মালেকা বলেন, ‘আমার ছেলে জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। কথা বলতে পারে না। কানে শোনে না। সে কোনো কাজকর্ম করতে পারে না। কীভাবে আমার ছেলের হাতে বোমা লাগলো সেটা আমি জানি না। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি আমার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছি’।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, বোমা বিস্ফোরণে যুবকের হাতের কবজি ছিন্নভিন্ন হয়ে গেছে। হাত ছাড়াও শরীরের আরো কয়েক জায়গায় ক্ষত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বোমা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!