ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ২০ আগস্ট ২০২৩
জামালপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার নান্দিনার অদূরে কানিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বি-বাড়িয়া জেলা সদরের ঘাটুরা গ্রামের নূর আলম ও পিকআপ চালক একই জেলা সদরের সুহিলপুর গ্রামের আলাউদ্দিন।

র‍্যাব জানায়, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার কালিন এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের ওপর চেকপোস্ট বসায়।

Advertisement

এ সময় একটি পিকআপ আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে নগদ ৮০০ টাকাসহ নূর আলম ও পিকআপ চালক আলাউদ্দিনকে গ্রেফতরা করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।

কমান্ডার লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতার নূর আলামের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলা সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। রাতেই তাদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!