এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জালিয়াপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যে কোস্টগার্ড টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার- লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়াস্থ বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নদীর পাড়ে একটি বসবাস অযোগ্য জরাজীর্ণ ঝুপড়ি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি প্যাকেট হতে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)