ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ৫ লাখ টাকার মাদকসহ পিকআপচালক গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৩ আগস্ট ২০২৩
চট্টগ্রামে ৫ লাখ টাকার মাদকসহ পিকআপচালক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি মদসহ এক পিকআপচালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

রোববার ভোরে ঢাকা-চট্টগ্রম মহাসড়কের মিরসরাইয়ে নিজামপুর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কফিল উদ্দিন ফেনী থানার মৌটবি ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকআপ আটক করে পুলিশ। এ সময় গাড়ি তল্লাশি করে ৯৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। ঐ মাদকগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার টাকা।

Advertisement

এ ঘটনায় মাদক পরিবহনের দায়ে চালক কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, গ্রেফতার কফিল উদ্দিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে আদালতে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!