ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১২ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে পিকআপসহ তাকে আটক করা হয়। 

আটক সাগর মিয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া (উত্তরপাড়া) এলাকার বানু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ জানান, শুক্রবার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে পিকআপসহ সাগরকে আটক করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!