ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৪ আগস্ট ২০২৩
যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে মাদক মামলায় হারুলাল অধিকারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার বিকেলে যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। 

সাজাপ্রাপ্ত আসামি যশোর শহরের রেলবাজার এলাকার পঞ্চানন অধিকারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা। 

Advertisement

তিনি জানান, ২০০২ সালের ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবি’র নায়েক সুবেদার মো. আবু সাইদ বেনাপোলের বড়আঁচড়া টহলে ছিলেন। এ সময় ভারত সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে আসতে দেখে তার সন্দেহ হয়। তাকে আটকের পর ওই ব্যক্তি নিজের নাম হারুলাল অধিকারী বলে জানান। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে তার ফতুয়ার পকেট থেকে ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আসামি হারুলাল অধিকারীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!