নগর পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৭ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহ্মখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
.png)
এরমধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ৪৪ গ্রাম হেরোইন, ৪০ ইয়াবা ও ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।