যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের মহিব উল্লা ও তার ছেলে আবুল কালাম।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি সুহেল আহমেদ ছইল মিয়া।
.png)
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন দিরাইয়ের কলাবাজার এলাকায় আসামি মহিব উল্লা তার আপন মামাতো ভাই আলমগীর মিয়াকে ২৭ টাকা পাওনা নিয়ে মারপিট করে আহত করেন। পরে তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে আলমগীরের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।