ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবক হত্যা, ১৮ বছর পর দুজনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৩, ৮ আগস্ট ২০২৩
যুবক হত্যা, ১৮ বছর পর দুজনের যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামের হালিশহর থানার সবুজবাগ এলাকায় রবিউল নামে এক যুবক হত্যা মামলায় ১৮ বছর পর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরো দুজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হোসেন ও আবু তাহের। খালাসপ্রাপ্তরা হলেন- মোরশেদ আলম ও ইসমাইল হোসেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নোমান চৌধুরী জানান, রবিউল হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়া একই রায়ে আরো দুজনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামি আবু তাহেরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে নিখোঁজ হন রবিউল আলম। পরদিন সকালে ঐ গ্যারেজে তার লাশ পাওয়া যায়। ঐ ঘটনায় মামলা করেন হালিশহর থানার তৎকালীন এসআই মোহাম্মদ আলী।

মামলাটির তদন্ত শেষে ২০০৮ সালের ৯ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০০৯ সালের ৮ জুলাই চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!