ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১০ আগস্ট ২০২৩
ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা, পাঁচজনের যাবজ্জীবন
ফাইল ফটো

ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পূর্ব বিরোধ ছিল। সেই জেরে মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল শিক্ষকের বাড়িতে হামলা করে তাকে হত্যা করেন। এ ঘটনার দু’দিন পর (২১ এপ্রিল) নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!