ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পত্নীতলায় ভটভটি উল্টে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ৬ আগস্ট ২০২৩
পত্নীতলায় ভটভটি উল্টে যুবক নিহত
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলা উপজেলায় ভটভটি উল্টে আরমান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার মধুইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান আলী জেলার ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- ভটভটি চালক মোহাম্মদ এনামুল এবং তার সহযোগী মো. মেহেদী হাসান। তারা ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ভোরে আগ্রাদ্বিগুন থেকে ভটভটিতে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি করতে যান আরমান। সকালে মাছ বিক্রি শেষে ঐ ভটভটিতেই আগ্রাদ্বিগুন বাজারে ফিরছিলেন। পথে নকুচা-করমজা বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরমান আলী। আহত হন ভটভটি চালক মোহাম্মদ এনামুল ও তার সহযোগী মেহেদী হাসান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Advertisement

পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, আইনি প্রক্রিয়া শেষে ঐ যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ভটভটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!