ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, বৃদ্ধ নিহত  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ৬ আগস্ট ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, বৃদ্ধ নিহত  
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সাদিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরো চারজন। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর চকপাড়া গ্রামের মৃত তাইনুসের ছেলে। তিনি আরো অটোরিকশার যাত্রী ছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান  বৃদ্ধ সাদিকুল। এ সময় গুরুতর আহত অবস্থায় চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অটোচালক সেলিম রেজা ও ফিরোজা বেগম নামে এক যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!