রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সাড়ে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী আমজাদ হোসেন জানান, নিহত জিসান পরিস্থান পরিবহন গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আজ দুপুরে মিরপুর -১ নম্বর বাস স্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টো সাইট থেকে এসে জিসানকে ধাক্কা দেয় এতে জিসান গুরুতর আহত হন। পরে প্রথমে পুঙ্গ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, নিহত জিসান ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামের মোহাম্মদ মনির হোসেনের ছেলে। বর্তমানে মিরপুর শেওড়াপাড়া এলাকায় থাকতেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানাকে জানানো হয়েছে।