ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালের ড্রাম গাঁজায় ভরা, র‌্যাবের কাছে খেলেন ধরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৩০ জুলাই ২০২৩
চালের ড্রাম গাঁজায় ভরা, র‌্যাবের কাছে খেলেন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে চালের ড্রামে করে মাদক পাচারকালে উজ্জল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪। শনিবার রাতে শহরের জগন্নাথপুরের বেনীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত উজ্জল হবিগঞ্জের মাধবপুর থানার মুড়াপাড়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব ক্যাম্প সূত্রে জানায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাতে ভৈরব শহরের আ রহমান ফোরকানীয়া মাদরাসার  সামনে অভিযান পরিচালনা করে। এ সময় উজ্জল মিয়াকে আটক করা হয়। পরে তার দখলে থাকা একটি টিনের চালের ড্রাম তাল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিলেন। 

উদ্ধারকৃত মাদক এবং আটকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!