ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে গাঁজা-প্রাইভেটকারসহ আটক ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ২৯ জুলাই ২০২৩
ভৈরবে গাঁজা-প্রাইভেটকারসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। শনিবার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, নরসিংদীর মাধবদী থানার ছোট গদাইর চর এলাকার কামরুল ইসলাম ও পাবনার ইশ্বরদী থানার জয়নগর এলাকার মারুফ হাসান। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‍্যাব-১৪ জানায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় কামরুল ইসলাম ও মারুফ হাসানকে আটক করা হয়। পরে তাদের দখলে থাকা প্রাইভেটকারটি তাল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

র‍্যাব-১৪ আরো জানায়, উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!