আটককৃত মো. ইব্রাহিম কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করা হয়। উখিয়া থেকে পাইকারি দরে ইয়াবা কিনে খুচরায় বিক্রির জন্য চট্টগ্রামে এনেছিলেন তিনি। এর আগেও একইভাবে মাদক বেচাকেনা করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ইব্রাহিম। মাদক আইনে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)