ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুতোয় লুকিয়ে ইয়াবা পাচার, ধরা খেলেন দুই নারী 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ২৭ জুলাই ২০২৩
জুতোয় লুকিয়ে ইয়াবা পাচার, ধরা খেলেন দুই নারী 
ছবি: ডেইলি বাংলাদেশ

জুতোয় বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে দুই হাজার ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান সড়কে কক্সবাজার-চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউপির মাঝিরকাটা এলাকার মোহাম্মদ হেলালের স্ত্রী কারিশমা ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির রবি আলমের স্ত্রী রুবিলা আকতার।

Advertisement

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ রহমান। 

তিনি জানান, চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হয়। ওইসময় তাদের জুতোয় বিশেষ কায়দায় লুকানো ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!