ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ইয়াবা-হেরোইনসহ দম্পতি আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৬, ২৮ জুলাই ২০২৩
রাজশাহীতে ইয়াবা-হেরোইনসহ দম্পতি আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় ৯৭০ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ এখলাস মণ্ডল ও জুলি খাতুন নামে এক দম্পতিকে আটক করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার উপজেলার আলাইপুর (মণ্ডলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়িতে থেকে তাদের আটক করা হয়। আটককৃত এখলাস মণ্ডল ওই এলাকার মৃত মোবারক মণ্ডলের ছেলে।

র‍্যাব জানায়, এখলাস মণ্ডল বাড়িতে অবৈধ মাদকদ্রব্য রেখে বিক্রি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। 

Advertisement

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা জানান, র‍্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বাঘা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!