ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে গাঁজা নিয়ে যাওয়ার পথে যুবক ধরা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৭ জুলাই ২০২৩
তজুমদ্দিনে গাঁজা নিয়ে যাওয়ার পথে যুবক ধরা
গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া যুবক

ভোলার তজুমদ্দিনে তিনশ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেয়ামূল্যাহ এলাকার মেঘনা বাজারের চৌরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক ওই এলাকার মো. জসিম হাওলাদারের ছেলে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানান, গাঁজা নিয়ে এক ক্রেতার কাছে যাচ্ছিলেন তিনি। তবে এরই মধ্যে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশের একটি টিম।

ওসি আরো বলেন, আটকের পর ওই যুবকসহ তার সঙ্গে জড়িত দুইজনকে অজ্ঞাত আসামি করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর গাঁজাসহ আটক হওয়া যুবক আব্দুর রহিমকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!