ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাসে মিলল ২৯ কেজি গাঁজা, নারীসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১১, ২৫ জুলাই ২০২৩
যাত্রীবাহী বাসে মিলল ২৯ কেজি গাঁজা, নারীসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উখিয়া উপজেলার তাজমিয়াখোলা এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে আরাফাত হোসেন ও কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার সেলিমের স্ত্রী মিনু আরা বেগম।

Advertisement

র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে বড় একটি মাদকের চালান নিয়ে কক্সবাজার আসছেন বলে তথ্য আসে আমাদের কাছে। এই তথ্য পাওয়ার পর রাত ২টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকস দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় চেকপোস্ট বসায়।

এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে ঐ বাসের দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুটি ব্যাগে গাঁজা রয়েছে বলে স্বীকার করেন। পরে ব্যাগ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের চকরিয়া থানায় হস্তান্তরের পর সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!