র্যাব-৬ জানায়, ২০১০ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ খুলনার বটিয়াঘাটা পুলিশ সিদ্দিক আলীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ঐ থানায় একটি মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিনে এসে আসামি তার মাদক ব্যবসা পুনরায় চালু করেন।
২০১২ সালে ১১০৫ বোতল ফেনসিডিলসহ দারুসসালাম পুলিশ তাকে ফের গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে উক্ত থানায় একটি মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে মামলায় জামিনে এসে আসামি চোর চক্রের সঙ্গে জড়িত হয়ে মাদক ব্যবসা বহাল রাখেন।
.png)
২০১৩ সালে নারায়নগঞ্জে একটি চোরাই প্রাইভেটকারসহ সিদ্দিককে পুনরায় গ্রেফতার করে পুলিশ। দারুসসালাম থানার ১১০৫ বোতল ফেনসিডিল মামলার ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি সিদ্দিক আলীকে যাবজ্জীবন সাজা দেন। আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান।
এরপর মঙ্গলবার র্যাব-৬ সাতক্ষীরা জেলার আশাশুনির উপজেলার গোয়ালডাঙ্গা এলাকার একটি মাছের ঘের থেকে তাকে গ্রেফতার করে। তাকে জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।