ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজা চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজছিলেন শিক্ষক!

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২৪ জুলাই ২০২৩
গাঁজা চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজছিলেন শিক্ষক!
গাঁজাসহ যুবক আটক। ছবি: সংগৃহীত

শিক্ষকতার পাশাপাশি গাঁজা বিক্রি করে বাড়তি আয় করা যাবে। এমন পরিকল্পনা থেকেই বাড়ির পাশের বাগানের মধ্যে গাঁজার গাছ রোপণ করেন নবুয়াত হোসেন নামে এক শিক্ষক। 

রোববার সন্ধ্যায় গাঁজাসহ তাকে আটক করা হয় ঐ শিক্ষককে। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বরইতলি মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলাম তালুকদারের ছেলে। 
 
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। 

ওসি বলেন, নবুয়াত হোসেন এক সময় কাজীপুর উপজেলা আদর্শ একাডেমিতে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। পরে অন্য একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রও। অধিক লাভের আশায় গাঁজা চাষ শুরু করেন। বাড়ির পাশের বাগানে গাঁজা গাছ লাগিয়ে ঝাউগাছ দিয়ে আড়াল করে রাখতেন। উদ্ধার ১০ ফুট উচ্চতার গাঁজার গাছটির ওজন প্রায় সাড়ে চার কেজি। 

Advertisement

ওসি আরো বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে জেলে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!