ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২৭ জুলাই ২০২৩
প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ৩০ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বড় হুজুরের বাড়ির রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একইদিন সকালে নোয়াখালী সদর উপজেলার দাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে জয়নাল নামে একজনকে গ্রেফতার করা হয়।  

এতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!