বুধবার দুপুরে উপজেলার পশ্চিম বাজার পাড়াস্থ জিয়া আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আলীকদম পশ্চিম বাজারস্থ হোটেল জিয়া আবাসিকের অংশিদার মো. আতিকুর রহমান দীর্ঘদিন যাবত বিদেশি মদ, গাঁজা সরবরাহ করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টার দিকে হোটেলে তল্লাশি করে ১১টি বিদেশি মদের বোতল ও ২১ হাজার টাকাসহ আতিকুর রহমানকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা ও ৩ প্যাকেট সিগারেট এবং ৬২ হাজার কিয়াট (টাকা) উদ্ধার করা হয়।
.png)
আলীকদম থানার ওসি মো. নাছির উদ্দীন সরকার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।