ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা‌টিরাঙ্গায় গাঁজাসহ আটক ২

মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২৭ জুলাই ২০২৩
মা‌টিরাঙ্গায় গাঁজাসহ আটক ২
আটক- প্রতীকী ছবি

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলায় ছয় ‌কে‌জি গাঁজাসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্পতিবার সকালে মা‌টিরাঙ্গা পৌরসভার কা‌জিপাড়া এলাকা থেকে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হ‌লেন- উপ‌জেলার বর্ণাল ইউনিয়নের ক‌রিম মাস্টার পাড়ার আবুল হো‌সে‌নের ছে‌লে হাসান মিয়া এবং মা‌টিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের জয়নাল হো‌সে‌নের ছে‌লে ফারুক হো‌সেন।

জানা যায়, মা‌টিরাঙ্গা পৌরসভার কা‌জিপাড়া এলাকায় পরিচালনা ক‌রে একটি মোটরসাই‌কেলসহ তা‌দের আটক ক‌রা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

মা‌টিরাঙ্গা থানা ওসি মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আটককৃতদের ‌বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!