ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়াশের প্রথম মেয়র নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৭ জুলাই ২০২৩
তাড়াশের প্রথম মেয়র নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক
ছবিতে আব্দুর রাজ্জাক

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক। আট হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ চার হাজার ২৫৮ ভোট পেয়েছেন।

সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হয়।

এ বিষয়ে তাড়াশ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, নয়টি ওয়ার্ড নিয়ে তাড়াশ পৌরসভা। ১০টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে শতকরা ৮১ দশমিক ৫৬ ভাগ ভোট কাস্ট হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!