ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৫ জুলাই ২০২৩
সিংগাইরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের ধাক্কায় আওলাদ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাদেক আলী নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী নামক স্থানে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকার হাকিম বেপারির ছেলে। আওলাদ হোসেন পেশায় ব্যবসায়ী ছিলেন। আহত সাদেক আলী একই উপজেলার বালিবন গ্রামের জনাব আলীর ছেলে।

নিহতের ছোট ভাই আল আমিন জানান, আওলাদ হোসেন দুপুরে মোটরসাইকেলযোগে হেমায়েতপুর যাওয়ার জন্য বের হন। পথে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের দেওলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আওলাদ হোসেন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা সাদেক আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, নিহত আওলাদ হোসেনের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!