ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ১৭ জুন ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় পাপুল নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, এদিন সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২৫ বছরের পাপুল গাইবান্ধা সাদুল্লাপুরের বাসিন্দা। তার বাবার নাম সুরুজ মিয়া। তিনি সিরাজগঞ্জের বন্ধু ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, পাপুল মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক সুমন প্রামাণিককে আটক করা হয়েছে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!