সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রামগড়-বারৈয়ারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল ইসলাম রামগড়ের সোনাইআগা এলাকার মীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো. জাহিদুল ইসলাম ভগ্নীপতির মোটরসাইকেলে রামগড় বাজার থেকে সোনাইপুল যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল ইসলাম মোটরসাইকেলে থেকে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।