ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ডেঙ্গুর প্রকোপ, ২ উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ৯ জুলাই ২০২৩
যশোরে ডেঙ্গুর প্রকোপ, ২ উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা
ফাইল ফটো

যশোর জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এরইমধ্যে জেলার দুই উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো- যশোর সদর ও অভয়নগর উপজেলা। চলতি মাসের নয়দিনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরমধ্যে ৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর চিকিৎসাধীন রয়েছেন নয়জন।

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, গত ১ জুলাই থেকে ৯ জুলাই- এই নয়দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ সাতজন এবং নারী দুইজন।

তিনি আরো জানান, রোগীদের চিকিৎসা সেবা প্রদানে কোনো সমস্যা হচ্ছে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে আগামীতে মেডিসিন বিভাগে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। এজন্য প্রয়োজনে হাসপাতালের ‘রেড জোন’ ব্যবহার করা হবে।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক। তিনি বলেন, দ্রুত গতিতে যশোরে বাড়ছে ডেঙ্গুরোগী। জেলার সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ডেঙ্গু যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!