ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২১, ৭ জুলাই ২০২৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাবে ডিএনসিসি
ফাইল ফটো

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। অভিযানে মেয়র আতিকুল ইসলাম অংশ নেবেন। অভিযানটি মাসব্যাপী চলবে।

Advertisement

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করে মশার উৎসস্থল ধ্বংস করা হবে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৮ জন। মারা গেছেন ৬৫ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!