ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাওনা টাকা নিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, রিমান্ডে আসামি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৮ জুলাই ২০২৩
পাওনা টাকা নিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, রিমান্ডে আসামি
গ্রেফতারকৃত হানিফ রাজু

ফেনী সদর উপজেলার ধলিয়ায় গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও চাঁদা দাবির মামলায় গ্রেফতারকৃত হানিফ রাজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফেনীর র‍্যাব-৭ ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেলে তাকে ধলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় সোপর্দ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান শনিবার দুপুরে রাজুর পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজু ধলিয়া গ্রামের হাফেজ আহম্মদের ছেলে। 

Advertisement

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানান, ধলিয়ার এক গৃহবধূর দেবর জয়নাল আবেদীন রুবেলের কাছে তার স্বামী ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। গত ২৫ মে সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধ করার কথা বলে গৃহবধূকে ডেকে ধলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসেন। সেখান থেকে সিএনজি অটোরিকশাযোগে জনৈক বাদশা নেতার বাড়ির সামনে একটি টিনশেড ঘরে নিয়ে যান।

সেখানে ৬-৭ জন ব্যক্তি ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জয়নাল আবেদীন রুবেল, রাজু, জসিম প্রকাশ বাবুল, সোহেল প্রকাশ সোহাগসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন রুবেলকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এ নিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হলেও আরও পাঁচ আসামি এখনো পলাতক রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করে বলেন, অপর আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!