ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ৭ জুলাই ২০২৩
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে মামলা
ফাইল ফটো

রাজধানীর কল্যাণপুরে ১৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আকাশ (৩৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ভুক্তভোগী বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।

মিরপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ভুক্তভোগীর বরাত দিয়ে এসআই মাহমুদুল বলেন, কল্যাণপুর এলাকার বাড়িটিতে প্রায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন ঐ নারী। বাড়িওয়ালার ছেলে আকাশ তাকে একাধিকবার ধর্ষণ করে।

পুলিশ জানায়, অত্যাচার সইতে না পেরে তিনি বাড়িটি থেকে পালিয়ে যান এবং এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের আদেশে এ ঘটনায় মিরপুর থানা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!