নিহত ওই বৃদ্ধ লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কর্তারহাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় চরফ্যাশনগামী একটি বাস ওই বৃদ্ধকে চাপা দেয়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি এসে বৃদ্ধ খালেককে মৃত বলে ঘোষণা করেন।
.png)
অন্যদিকে, এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও হেলপার।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বাস এবং বৃদ্ধের লাশ থানায় আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।