ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বাসচাপায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ২ জুলাই ২০২৩
ঝিনাইদহে বাসচাপায় কলেজছাত্র নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের সদর উপজেলার আরাপপুরে নামক স্থানে বাসচাপায় চমন হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চমন হোসেন মাগুরা জেলার বড়-আমিয়ান গ্রামের জাকির বিশ্বাসের ছেলে। চমন ঝিনাইদহ সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্বজনরা জানান, বিকালে মোটরসাইকেলে শৈলকুপা এলাকা থেকে আরাপপুর বাসার দিকে আসছিলেন চমন হোসেন। পথে ঝিনাইদহ শহরের কুদ্দুস অটো’র সামনে পৌঁছালে একটি প্রাইভেটকারে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় চমন ছিটকে সড়কে পড়ে গেলে সামনের দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!