নিহত ব্যক্তিরা হলেন, নালিতাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়নের মোনাকুশা গ্রামের রবিউল ইসলাম (৪০) ও বন্দপাড়া গ্রামের অটোরিকশাচালক সাইদুর ইসলাম (৩৭)।
জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শেরপুর-নন্নী সড়কের কদমতলী বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পৌঁছালে সেখানে তিনানিগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
.png)
ঝিনাইগাতী থানার ওসি আবুল কাশেম বলেন, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।