ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ৩০ জুন ২০২৩
গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার চালক মিজানুর রহমান কুমিল্লার দাউদকান্দি আলীপুর এলাকার ও আবুল বাশার ঢাকা খিলক্ষেত এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি রংপুর যাচ্ছিল। ওই সময় গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মিজানুর ও বাশার নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!